বাংলা_সাহিত্যে
#বাংলা_সাহিত্যের_১৬০টি_প্রশ্নোত্তর
১। ‘টীকা সর্বস্ব’ কার সংকলিত ? উত্তরঃ সর্বানন্দ ।
২। ‘টালত ঘর মোর নাহি পর পরবেষী’-চরণটি কার লেখা ? উত্তরঃ ঢেণ্ঢন পাদ ।
৩। কাশীরাম দাসের পিতার নাম কি ? উত্তরঃ কমলাকান্ত ।
৪। শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী অংশের কোন বিভাগে খন্ড কথাটি যুক্ত হয়নি ? উত্তরঃ রাধাবিরহ ।
৫। প্রাচীন বাংলায় প্রথম চৈতন্য বিষয়ক পদ কার রচনা ? উত্তরঃ মুরারি গুপ্ত ।
৬। চন্ডীমঙ্গলের আদি কবি কে ? উত্তরঃ মানিক দত্ত ।
৭। বণিক খন্ডের কাহিনী কোন কাব্যের অংশ ?উত্তরঃ চন্ডীমঙ্গল ।
৮। কোন মঙ্গলকাব্যে পশ্চিমের সূর্যোদয় পালা আছে ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
৯। ‘অদ্বৈত প্রকাশ’ কার রচনা ? উত্তরঃ নিত্যানন্দ ।
১০। গৌরপদ তরঙ্গিনী কে সম্পাদনা করেন ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১১। ‘রসমঞ্জরী’ কার লেখা ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১২। ‘রাধানাথ’ কার ছদ্মনাম ? উত্তরঃ বৃন্দাবন দাস ।
১৩। ষট্ সন্দর্ভ কার লেখা ? উত্তরঃ জীব গোস্বামী ।
১৪। ভাগীরথের গঙ্গা আনয়ন – কোন প্রাচীন কাব্যে উল্লিখিত ? উত্তরঃ মহাভারত ।
১৫। মানিক্যচন্দ্র কোন গ্রন্থের চরিত্র ? উত্তরঃ গোপীচন্দ্র ময়নামতীর গান ।
১৬। কবি কর্ণপুরের যথার্থ নাম কি ? উত্তরঃ পরমানন্দ সেন ।
১৭। ‘মাধব কি কহব দৈব বিপাক’ কোন পর্যায়ের পদ ? উত্তরঃ অভিসার ।
১৮। ‘করলাম’ শব্দ পরিবর্তনের কোন পর্যায়ে পড়ে ? উত্তরঃ অভিশ্রুতি ।
১৯। ‘বঙ্গাধিপ পরাজয়’ কার উপন্যাস ? উত্তরঃ প্রতাপচন্দ্র ঘোষ ।
২০। রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কি ? উত্তরঃ ভিখারিনী ।
২১। ‘নিসর্গ সন্দর্শন’ কার কাব্য ? উত্তরঃ বিহারীলাল ।
২২। ‘চিত্র ও কাব্য’ কার গদ্যগ্রন্থ ? উত্তরঃ বলেন্দ্রনাথ ।
২৩। বাঙালী সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ? উত্তরঃ বঙ্গাল গেজেট ।
২৪। ‘হিতোপদেশ’ গ্রন্থটি প্রথম বাংলায় কে লেখেন ? উত্তরঃ গোলকনাথ শর্মা ।
২৫। ‘অমিত্রাক্ষর’ ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয় ? উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য ।
২৬। ‘মিছিল’ উপন্যাসটি কার লেখা ? উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র ।
২৭। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের ? উত্তরঃ প্রভাত সঙ্গীত ।
২৮। ‘বেলাশেষের গান’ কার রচনা ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত ।
২৯। ‘হেমন্ত গোধুলি’ কার কাব্য ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
৩০। ‘পেঁপে’ কি শব্দ ? উত্তরঃ পর্তুগীজ ।
৩১। ‘মুনিস’ কোন অঞ্চলের উপভাষা ? উত্তরঃ বঙ্গ ।
৩২। রবীন্দ্রনাথের প্রথম চলতি ভাষায় লেখা উপন্যাস কোনটি ? উত্তরঃ ঘরে-বাইরে ।
৩৩। সর্বশেষ রচিত একটি চৈতন্যজীবনীগ্রন্থের নাম কি ? উত্তরঃ চূড়ামনি দাসের গৌরাঙ্গবিজয় ।
৩৪। বাণীবিনোদ বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম ? উত্তরঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ।
৩৫। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবে প্রকাশিত হয়েছিল ? উত্তরঃ ১৮৬৬ ।
৩৬। ‘ছেঁড়া তার’ নাটকটি কে লিখেছেন ? উত্তরঃ তুলসী লাহিড়ী ।
৩৭। ‘বাঙ্গঁলা ভাষা ও বাঙ্গঁলা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ কার লেখা ? উত্তরঃ রামগতি ন্যায়রত্ন ।
৩৮। ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ রামমোহন রায় (১৮১৫) ।
৩৯। ‘আপনকথা’ বইটি কার লেখা ? উত্তরঃ অবনীন্দ্রনাথ ।
৪০। প্রাচীনতম কবিওয়ালা কে ? উত্তরঃ গোজলা গুঁই ।
৪১। ‘পুস্পাঞ্জলি’ বইটি কার লেখা ? উত্তরঃ ভূদেব মুখোপাধ্যায় (১৮৭৬) ।
৪২। বাংলায় টপ্পাগানের প্রবর্তন করেন কে ? উত্তরঃ রামনিধি গুপ্ত ।
৪৩। ‘নিভৃতচিন্তা’ রচনা করেন ? উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ ।
৪৪। ‘তত্ত্ববোধিনী’ সভা স্থাপন করেন কে ? উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ।
৪৫। ‘এলা’ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ? উত্তরঃ চার অধ্যায় ।
৪৬। ‘ভানুমতি চিত্ত বিলাস’ নাটক এর রচয়িতা কে ? উত্তরঃ হরচন্দ্র ঘোষ ।
৪৭। ‘দিবারাত্রির কাব্য’র একটি চরিত্র ? উত্তরঃ আনন্দ ।
৪৮। জগদানন্দ কোন শতাব্দীর বৈষ্ণব পদকর্তা ? উত্তরঃ সপ্তদশ শতাব্দী ।
৪৯। ‘ভারতী’ পত্রিকার প্রথম সম্পাদক ? উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।
৫০। ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ পুঁথিটি কে আবিস্কার করেন? উত্তরঃ বসন্তরঞ্জন রায় ।
৫১। বাংলাভাষায় প্রথম দৈনিক পত্র কোনটি ? উত্তরঃ সমাচার দর্পন ।
৫২। ‘জামাই বারিক’ এর প্রনেতা কে ? উত্তরঃ দীনবন্ধু মিত্র ।
৫৩। ‘দি ক্যাপ্টিভ লেডি’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ মধুসূদন দত্ত ।
৫৪। গীতগোবিন্দম্ কাব্যের মোট সর্গ সংখ্যা কত ? উত্তরঃ ১১ ।
৫৫। ধোয়ীর পবনদূত কাব্যের নায়ক ? উত্তরঃ লক্ষণ সেন ।
৫৬। যত যত মহাপন্ডিত আছয়ে সংসারে । আমার কবিতা কেহ নিন্দিতে না পারে ।।- কার রচনা ? উত্তরঃ কৃত্তিবাস ।
৫৭। ‘নবচর্যাপদে’ প্রকাশিত মোট পদের সংখ্যা কত ? উত্তরঃ ৯৮ ।
৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বংশীখন্ডের পূর্ববর্তী খন্ডটির নাম কি ? উত্তরঃ বানখন্ড।
৫৯। সদুক্তি কর্ণামৃতের মোট সংকলিত কবিতার সংখ্যা কত ? উত্তরঃ ২৩৭০ ।
৬০। চর্যাগীতিতে কবির পদের সংখ্যা সবচেয়ে বেশী ? উত্তরঃ কাহ্ণপাদ ।
৬১। চর্যাপদের কত সংখ্যক প্রথম ‘নাটক’ কথাটি প্রযুক্ত হয়েছে ? উত্তরঃ ১৭ ।
৬২। শিবসিংহের পৃষ্টপোষকতায় বিদ্যাপতি ‘কীর্তিপতাকা’ ছাড়া আর কোন গ্রন্থ লিখেছেন ? উত্তরঃ পুরুষ পরীক্ষা ।
৬৩। বাংলা সাহিত্যে সুনির্দিষ্ট সন-তারিখ যুক্ত প্রাচীনতম গ্রন্থ কোনটি ? উত্তরঃ শ্রীকৃষ্ণ বিজয় ।
৬৪। ‘শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা । কতদিন দিলা গীত হরের বনিতা’।।-পঙ্ক্তি দুটির রচয়িতা কে ? উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ।
৬৫। ‘শ্রাবনী’(১৮৯৭) কাব্যগ্রন্থটি কার রচনা ? উত্তরঃ বলেন্দ্রনাথ ঠাকুর ।
৬৬। ‘সতী ময়নামতী’ বা ‘লোরচন্দ্রানী’ কাব্যটি সমাপ্ত করেন ? উত্তরঃ সৈয়দ আলাওল ।
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজের উদ্যোগে প্রকাশিত ‘লিপিমালা’ বইটির লেখক ? উত্তরঃ রামঅরাম বসু ।
৬৮। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত প্রথম উপন্যাস কোনটি ? উত্তরঃ জাগরী ।
৬৯। ‘স্বপনপশারী’র কবি কে ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
৭০। হিন্দুমেলার আয়োজন প্রথম করেছিলেন ? উত্তরঃ নবগোপাল মিত্র ।
৭১। সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা বর্ষ ? উত্তরঃ ১৮৭২ ।
৭২। ‘নবনাটক’ লিখে পুরস্কৃত হয়েছিলেন ? উত্তরঃ রামনারায়ন তর্করত্ন ।
৭৩। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল । কাননে কুসমকলি সকলি ফুটিল’।– কার রচনা ? উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার ।
৭৪। লাবন্য রবীন্দ্রনাথের যে উপন্যাসের চরিত্র ? উত্তরঃ শেষের কবিতা ।
৭৫। ব্রজবুলি কোন মূল ভাষা- কাঠামোয় গঠিত ভাষা ? উত্তরঃ মৈথিলী ।
৭৬। বিধবা বিবাহ বিষয়ক প্রস্তাবের রচনাকাল ? উত্তরঃ ১৮৫৫ ।
৭৭। ‘কীর্তিপতাকা’র রচয়িতা ? উত্তরঃ বিদ্যাপতি ।
৭৮। বঙ্গে টপ্পা গানের প্রবর্তক কে ? উত্তরঃ রামনিধি গুপ্ত ।
৭৯। ‘মঙ্গলচন্ডীর গীত’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ দ্বিজ মাধব ।
৮০। বর্ণবিপর্যয় হল ? উত্তরঃ শব্দের অন্তস্থিত বর্ণের স্থানপরিবর্তন ।
৮১। ‘পরিচয়’ পত্রিকার প্রথম সম্পাদক ? উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত ।
৮২। ‘বঙ্গঁদূত’ সাপ্তাহিক সংবাদপত্রের প্রথম সম্পাদক ? উত্তরঃ নীলরত্ন হালদার ।
৮৩। ‘পবনদূত’ কাব্যের কবি ? উত্তরঃ ধোয়ী ।
৮৪। ‘তেরশ পচানই শকে গ্রন্থ আরম্ভব । চতুর্দশ দুই শকে হৈল সমাপন’- এই কাল নির্দেশ আছে ? উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয়ে ।
৮৫। ‘মহিলা’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ সুরেন্দ্রনাথ মজুমদার ।
৮৬। ‘মহারাষ্ট্র পুরাণ’ রচনা করেন ? উত্তরঃ গঙ্গারাম ।
৮৭। ‘ভাব ন হোই অভাব ন জাই’ কোন কবির লেখা ? উত্তরঃ লুইপাদ ।
৮৮। ঢোঁড়াই চরিত মানসের রচয়িতা ? উত্তরঃ সতীনাথ ভাদুড়ী ।
৮৯। শ্রীকৃষ্ণকীর্তনের খন্ড সংখ্যা ? উত্তরঃ ১৩ ।
৯০। রুপরাম চক্রবর্তী রচিত কাব্য ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
৯১। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বছর ? উত্তরঃ ১৯৪১ ।
৯২। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস ? উত্তরঃ দীপনির্বান (১৮৭৬) ।
৯৩। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ? উত্তরঃ ঝরাপালক (১৯২৭) ।
৯৪। বিয়াল্লিশের পটভূমিতে লেখা একটি উপন্যাস ? উত্তরঃ জাগরী ।
৯৫। শিবনাথ শাস্ত্রীর লেখা যে উপন্যাসটির সমালোচনা করেন রবীন্দ্রনাথ ? উত্তরঃ যুগান্তর ।
৯৬। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক-দার্শনিক পটভূমি পাই যার কাব্যে ? উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ ।
৯৭। ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ প্রকাশিত হয় যে শহর থেকে ? উত্তরঃ লিসবন ।
৯৮। বিদ্যাসাগরের ‘বেতাল পঞ্চবিংশতি’র প্রকাশকাল ? উত্তরঃ ১৮৪৭ ।
৯৯। ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’ লিখেছিলেন ? উত্তরঃ অক্ষয়কুমার দত্ত ।
১০০। ‘বত্রিশ সিংহাসন’ এর লেখক ? উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালংকার (১৮০২) ।
১০১। ‘কালিন্দী’ উপন্যাসের লেখক ? উত্তরঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(১৯৪০) ।
১০২। ‘গৌড়য় ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা ? উত্তরঃ রামমোহন রায় ।
১০৩। ‘কীর্তিবিলাস’ নাটকের লেখক ? উত্তরঃ যোগেন্দ্র চন্দ্র গুপ্ত (১৮৫২) ।
১০৪। ‘নীলদর্পন’ এর প্রকাশ কাল ? উত্তরঃ ১৮৬০ ।
১০৫। নোবেল পুরস্কার পাওয়ার পূর্বে রবীন্দ্রনাথের ইংরেজী কবিতা প্রকাশিত হয় ? উত্তরঃ ক্যালকাটা রিভিউতে ।
১০৬। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ? উত্তরঃ ১৮৪৩ সালে ।
১০৭। ‘চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস’ এই ছত্রটি পাওয়া যায় ? উত্তরঃ শ্রী চৈতন্যচরিতামৃত কাব্যে ।
১০৮। ‘কর্মদেবী’ লিখেছিলেন ? উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ।
১০৯। চরিত্রহীন উপন্যাসের একটি চরিত্র হল ? উত্তরঃ সাবিত্রী ।
১১০। খেতুরীর মহৎসব হয়েছিল ? উত্তরঃ নবদ্বীপ ।
১১১। ‘দুরাকাঙক্ষের বৃথাভ্রমন’ কার লেখা ? উত্তরঃ কৃষ্ণকমল ভট্টাচার্য ।
১১২। ‘ফুলমনি ও করুনার বিবরন’ কোন সালে প্রকাশিত ? উত্তরঃ ১৮৫২ ।
১১৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল ? উত্তরঃ ১৮২০ ।
১১৪। সৈফুলমুলুক বদিউজ্ জমাল কাব্যের রচয়িতা ? উত্তরঃ সৈয়দ আলাওল ।
১১৫। ‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল ? উত্তরঃ ১৮১৮ ।
১১৬। ‘হিমাদ্রী শিখর পরে, আচম্বিতে আলো করে- অপরুপ জ্যোতি এই পুন্য তপোবন’ – ছত্রগুলির রচনাকার ? উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী ।
১১৭। ‘মৌচাকে ঢিল’ নাটকের রচয়িতা ? উত্তরঃ প্রমথনাথ বিশী ।
১১৮। বাংলায় মহাভারতের প্রাচীনতম লেখক ? উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর ।
১১৯। ‘পুতুল নিয়ে খেলা’ (১৯৩৩) উপন্যাসের লেখক ? উত্তরঃ অন্নদাশংকর রায় ।
১২০।‘বিস্মরনী’ কাব্যগ্রন্থের রচয়িতা ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
১২১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অন্তর্গত পরপর পাঁচটি খন্ড ? উত্তরঃ জন্ম-তাম্বুল-দান-নৌকা-ভার ।
১২২। বৃন্দাবন দাসের চৈতন্যভাগবতের পূর্ব নাম কি ছিল ? উত্তরঃ চৈতন্যমঙ্গল ।
১২৩। ‘ল’ ধ্বনিটি হল ? উত্তরঃ পার্শ্বিক ।
১২৪। ‘জাগরী’ উপন্যাসের পটভূমি ? উত্তরঃ উত্তর বিহার ।
১২৫। অন্নদামঙ্গলের দ্বিতীয় খন্ডের নাম ? উত্তরঃ বিদ্যাসুন্দর ।
১২৬। ‘মালঞ্চ’ প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় ? উত্তরঃ বিচিত্রা ।
১২৭। ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ সেরে। আমি হারায়ে সেই মানুষ, ঘুরে মরি দেশ বিদেশে’ – ছত্রগুলির রচয়িতা ? উত্তরঃ লালন ফকির ।
১২৮। ‘পাখি নহোঁ তার ঠাঁই উড়ি পড়ি জাঁও, মেদিনী বিদার দেউ পসিআঁ লুকাঁও’ – রচনাকার ? উত্তরঃ বড়ু চন্ডীদাস ।
১২৯। কোন শব্দে স্বরধ্বনির উচ্চতার তারতম্য ঘটলে তাকে বলে ? উত্তরঃ স্বরসঙ্গতি ।
১৩০। ‘লাউসেন’ কোন কাব্যের চরিত্র ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
১৩১। ‘অনৃতাচার্য’ কোন নাটকের চরিত্র ? উত্তরঃ কুলীনকুলসর্বস্ব ।
১৩২। ‘সাধের আসন’ কাব্যগ্রন্থটি কার প্রেরনায় রচিত ? উত্তরঃ কাদম্বরী দেবী ।
১৩৩। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম ? উত্তরঃ অভয়া মঙ্গল ।
১৩৪। মনীশ ঘটকের ছদ্মনাম ? উত্তরঃ যুবনাশ্ব ।
১৩৫। ‘দাম’ শব্দটি হল ? উত্তরঃ গ্রীক ।
১৩৬। ‘পদুমাবৎ কাব্য’ কোন ভাষায় রচিত ? উত্তরঃ হিন্দী ।
১৩৭। রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস ? উত্তরঃ করুণা ।
১৩৮। ‘ভারত উদ্ধার’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
১৩৯। ‘কল্লোল’ পত্রিকার আবির্ভাব বৎসর ? উত্তরঃ ১৯২৩ ।
১৪০। আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের শেষটির নাম কি ? উত্তরঃ বকুলকথা ।
১৪১। ‘কুসুমের মাস’ কাব্যগ্রন্থের রচয়িতা ? উত্তরঃ অজিত দত্ত ।
১৪২। সত্যেন্দ্রনাথ দত্ত মালিনী ছন্দে যে কবিতাটি লিখেছেন ? উত্তরঃ রিক্তা ।
১৪৩। বাংলা ভাষায় ‘ই’ ধ্বনি ? উত্তরঃ সম্মুখ স্বর ।
১৪৪। ‘কথপকথন’ এর রচয়িতা ? উত্তরঃ উইলিয়ম কেরী ।
১৪৫। ‘বিচিত্র প্রবন্ধ’ কার লেখা প্রবন্ধ সংকলন ? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৪৬। ‘ইছামতী’ উপন্যাসের কাহিনীর শুরু ? উত্তরঃ ১২৭০ ।
১৪৭। রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নায়িকার নাম ? উত্তরঃ সুরবালা ।
১৪৮। গুজরাট নগরের কথা কোন কাব্যে আছে ? উত্তরঃ চন্ডীমঙ্গল ।
১৪৯। রামমোহন রায়ের মৃত্যু বৎসর ? উত্তরঃ ১৮৩৩ ।
১৫০। ‘খোকন খোকন ডাক ছাড়ি’ ছড়াটির শেষাংশ ? উত্তরঃ খোকন গেছে কার বাড়ি ।
১৫১। বাংলায় প্রথম বিয়োগান্ত নাটক ? উত্তরঃ কৃষ্ণকুমারী ।
১৫২। ‘Folklore’ শব্দটির জনক ? উত্তরঃ উইলিয়ম জন থমস্ ।
১৫৩। ‘চলন্তিকা’ অভিধানটি সংকলন করেন ? উত্তরঃ রাজশেখর বসু ।
১৫৪। প্রমথ চৌধুরী ‘সাধু ভাষা বনাম চলিত ভাষা’ প্রবন্ধে লিখেছেন সর্বনেশে ভাষা হল ? উত্তরঃ চন্দ্রাহত সাহিত্যিকদের খিঁচুড়ি ভাষা ।
১৫৫। চন্ডীমঙ্গলের শেষ খন্ডের নাম ? উত্তরঃ বনিক খন্ড ।
১৫৬। ‘কারাগার’ নাটকটি নিষিদ্ধ করা হয় ? উত্তরঃ ১৯৩১ সালে ।
১৫৭। রবীন্দ্রনাথের ‘লোকসাহিত্য’ গ্রন্থে প্রবন্ধ সংখ্যা ? উত্তরঃ চারটি ।
১৫৮। চর্যাপদের ছন্দরীতিকে বলা হয় ? উত্তরঃ প্রত্নপ্রাকৃত ।
১৫৯। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা ? উত্তরঃ সাতটি ।
১৬০। ‘গৌরিক পতাকা’ নাটকটি প্রথম অভিনীত হয় যে মঞ্চে ? উত্তরঃ মনোমোহন থিয়েটার।