bangla

Image result for bangla

#উপমান ও #উপমিত কর্মধারয় সমাস চেনার সহজ উপায়।
কোন কিছু সত্য বুঝালে তা উপমান কর্মধারয় সমাস। যেমন : তুষারসাদা= তুষারের ন্যায় সাদা
কুসুমকোমল= কুসুমের ন্যায় কোমল।
এখানে তুষার সব সময় সাদা হয় আবার কুসুম সব সময় কোমল হয়। এগুলো সত্য তাই এগুলো উপমান কর্মধারয় সমাস।
অপরদিকে যদি মিথ্যা বুঝায় তাহলে উপমিত কর্মধারয় সমাস হয়। যেমন: মুখচন্দ্র= মুখ চন্দ্রের ন্যায়
পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায়
এখানে মুখ চন্দ্রের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় এগুলো মিথ্যে জিনিস। তাই এগুলো উপমিত কর্মধারয় সমাস।
.
#নিত্য সমাস চেনার সহজ উপায়।
যদি কোনো সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকে, তবে তা নিত্য সমাস হয়।
যেমন: গ্রামান্তর, দ্বীপান্তর, কালান্তর, ভাষান্তর, শোনামাত্র, দেখামাত্র।
অন্তর এবং মাত্র কথার অর্থ যথাক্রমে অন্য এবং কেবল।
তাই এদের ব্যাসবাক্য হবে:-
গ্রামান্তর = অন্য গ্রাম
দ্বীপান্তর = অন্য দ্বীপ
ভাষান্তর = অন্য ভাষা
শোনামাত্র= কেবল শোনা
দেখামাত্র= কেবল দেখা
আমরা অনেকেই বলে থাকি 'কেবল মাত্র তোমাকে দেখলাম' বাক্যটি আসলে ভুল।
বাক্যটি হবে 'কেবল তোমাকে দেখলাম' অথবা
'মাত্র তোমাকে দেখলাম'।
বি: দ্র: সহজে সমাস নির্ণেয় এর অনেক কৌশল আছে তার মধ্যে আমি একটি দেখালাম মাত্র।
মোঃ জসীম উদ্দীন
প্রভাষক (বাংলা): সাউদার্ন মেডিকেল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট।
(সংগৃহীত)
Powered by Blogger.